সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন
১। (১) এই আইন জাতির পিতার পরিবার-সদস্যগণের নিরাপত্তা (রহিতকরণ) আইন, ২০২৬ নামে অভিহিত হইবে। (২) ইহা অবিলম্বে কার্যকর হইবে।২০০৯ সনের ৬৩ নং আইনের রহিতকরণ
২। জাতির পিতার পরিবার-সদস্যগণের নিরাপত্তা আইন, ২০০৯ (২০০৯ সনের ৬৩ নং আইন) এতদ্দ্বারা রহিত করা হইল।রহিতকরণ ও হেফাজত।
৩। (১) জাতির পিতার পরিবার-সদস্যগণের নিরাপত্তা (রহিতকরণ) অধ্যাদেশ, ২০২৪ (২০২৪ সনের ৯ নং অধ্যাদেশ) এতদ্বারা রহিত করা হইল। (২) উপ-ধারা (১) এর অধীন রহিতকরণ সত্ত্বেও, রহিত অধ্যাদেশের অধীন কৃত কোনো কার্য বা গৃহীত কোনো ব্যবস্থা এই আইনের অধীন কৃত বা গৃহীত হইয়াছে বলিয়া গণ্য হইবে।Footnotes
Click here to see the original act on the Bangladesh Legal Database.
